| রবিবার, ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
রেমিট্যান্স মার্কেটে প্রাইম ব্যাংক অন্যতম
রেমিট্যান্স মার্কেটে প্রাইম ব্যাংক নিজেকে অন্যতম প্রযুক্তিনির্ভর ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও ইউরোপের মতো প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে প্রাইম ব্যাংক প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রেখেছে। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মানি ট্রান্সফার অপারেটরদের (এমটিও) সঙ্গে ব্যাংকটির অংশীদরিত্ব রয়েছে এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে রেমিট্যান্স গ্রহণ করার সক্ষমতা আছে প্রাইম ব্যাংকের। প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা রেমিটারদের বিভিন্ন ব্যাংকিং চাহিদা পূরণের লক্ষ্যে প্রাইম ব্যাংক একাধিক পণ্য ও সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট ‘প্রাইম পরিজন’, যা বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের পরিবারের সদস্যদের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে প্রবাসীরা নিজেরা ‘প্রাইম এফসিএ’ (ফরেন কারেন্সি অ্যাকাউন্ট) খুলতে পারেন, যা বিদেশী মুদ্রায় পরিচালিত করার সুযোগ থাকে বিশেষ করে পাউন্ড স্টার্লিং, মার্কিন ডলার, ইউরো বা জাপানি ইয়েনে পরিচালিত হতে পারে।
এছাড়া প্রবাসীরা মার্কিন ডলার বা ইউরো মুদ্রায় ‘প্রাইম এফসি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট’-এর মাধ্যমে দেশে বিনিয়োগ করতে পারেন। প্রাইম ব্যাংক নির্দিষ্ট গ্রাহকদের জন্যও বিশেষ অ্যাকাউন্ট চালু করেছে, যেমন নাবিকদের জন্য ‘প্রাইম অ্যাটলাস’ এবং ফ্রিল্যান্সারদের জন্য ‘প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ’। এই অ্যাকাউন্টগুলো ফরেন কারেন্সিতে খোলা যায় এবং অ্যাকাউন্টধারী দেশে বা বিদেশে থাকাকালীন স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় অর্থ উত্তোলনের সুবিধা উপভোগ করতে পারেন। উভয় অ্যাকাউন্টে আন্তর্জাতিক ডেবিট কার্ডের সুবিধা রয়েছে এবং ব্যাংকের আধুনিক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘মাইপ্রাইম’-এর মাধ্যমে পরিচালনা করা যায়।
সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স দেশে আনার লক্ষ্যে প্রাইম ব্যাংক ২০০৬ সালে নিজস্ব এক্সচেঞ্জ হাউজ ‘প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুর’ প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠানটির সিঙ্গাপুরে তিনটি শাখা রয়েছে (ডেস্কার রোড, জু কুন এবং চোয়া চু ক্যাং)। গত ১৯ বছরে এটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রদানকারী শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে, প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর থেকে ভারত ও ফিলিপাইনেও রেমিট্যান্স সেবা দিয়ে আসছে। গড় হিসেবে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে মোট রেমিট্যান্স প্রবাহের ২০ শতাংশের অধিক প্রক্রিয়াকরণ করে থাকে। প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুরের মাধ্যমে যেসব প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স পাঠান, তারা বিনামূল্যে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা উপভোগ করে থাকেন।
সিঙ্গাপুরে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম এক্সচেঞ্জ সিঙ্গাপুর ‘রেমিট প্রাইম’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ চালু করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ই-কেওয়াইসি ভিত্তিক নিজস্ব নিবন্ধনের মাধ্যমে সার্বক্ষণিক রেমিট্যান্স পাঠাতে পারেন। রিয়েল-টাইম প্রসেসিং এবং মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে সমর্থিত অ্যাপটি RTGS, BFTN, NPSB, মোবাইল ব্যাংকিং চ্যানেল এবং অন্যান্য পেআউট পার্টনারের মাধ্যমে অর্থ প্রেরণ সেবা প্রদান করে। বর্তমানে অ্যাপটির মাধ্যমে শুধু বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনে রেমিট্যান্স পাঠানো গেলেও আরো বেশি মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে প্রবাসী ঘনবসতিপূর্ণ দেশগুলোতে নতুন নতুন বাজার সম্প্রসারণের বিষয়টিও প্রক্রিয়াধীন। প্রাইম ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে রেমিট্যান্সকে সঞ্চয় ও বন্ড পণ্যের সঙ্গে যুক্ত করে প্রবাসীদের কাছে আর্থিক পণ্য সহজলভ্য করছে।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam