শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিসিএসআইআরকে মাইক্রোবাস উপহার দিল পূবালী ব্যাংক

  |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

বিসিএসআইআরকে মাইক্রোবাস উপহার দিল পূবালী ব্যাংক

বিসিএসআইআরকে মাইক্রোবাস উপহার দিল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার্থে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিসিএসআইআর সদস্য (অর্থ) মো. তৌফিক ইলাহী চৌধুরী, সদস্য (প্রশাসন) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (সায়েন্স অ্যান্ড টেকনোলজি) ড. মোছা. হোসনে আরা বেগম ও সচিব মো. সহিদুল হক পাটোয়ারী এবং পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, সায়েন্স ল্যাবরেটরি শাখাপ্রধান মোহাম্মদ বেলাল হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com