| সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
রংপুরে টাউন হল মিটিং করেছে এনআরবিসি ব্যাংক
এনআরবিসি ব্যাংক পিএলসির রংপুর জোনের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুরের একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী ও রংপুর জোনাল হেড অসীম কুমার দাস ও শাখা-উপশাখাগুলোর সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নিয়ন্ত্রক সংস্থার নিয়মনীতি মেনে স্বচ্ছতার সঙ্গে ঋণ বিতরণে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে তারা ঋণ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।
Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam