শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের প্রথম এসএমই প্রিপেইড কার্ড চালু করল মাস্টারকার্ড, এমটিবি ও সেবা পে

  |   সোমবার, ১১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

দেশের প্রথম এসএমই প্রিপেইড কার্ড চালু করল মাস্টারকার্ড, এমটিবি ও সেবা পে

দেশের প্রথম এসএমই প্রিপেইড কার্ড চালু করল মাস্টারকার্ড, এমটিবি ও সেবা পে

মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সেবা পে যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বাংলাদেশের প্রথম ‘কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড’ চালু করেছে। এ উপলক্ষে গতকাল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এ সময় বক্তব্য দেন এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, সেবা পের চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, এমটিবির ডিএমডি শাফকাত হোসেন ও কার্ড বিভাগের প্রধান আবু বকর সিদ্দিক, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা ও মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন, সেবা প্লাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসি ও সেবা ফিনটেকের এমডি ইলমুল হক সজীবসহ সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com