| সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
ছবি- নাবিল গ্রুপ
পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সৃষ্ট বন্যায় রাজশাহীর গোদাগাড়ী, পবা ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলসমূহে মানুষের জীবন মানবেতর হয়ে পড়ে। দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে রোববার, (১৭ আগস্ট) তারিখ থেকে এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলি ও গোদাগাড়ির চর আশাড়িয়াদহ এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে নাবিল গ্রুপের উদ্যোগে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি খাদ্যসামগ্রীর সমন্বয়ে ১০ কেজি পরিমাপের ফুড প্যাকেট বিতরণ করা হয়। প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ এবং জিএম এডমিন মোহাম্মাদ তৌফিক উজ জামান, সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার শরীফ আল হাসান, সিকিউরিটি ইনচার্জ মো. কামরুজ্জামান প্রমুখ।
Posted ৭:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam