| সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের টেকসই ব্যাংকের তালিকায় চতুর্থ স্থানে এমটিবি
বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবল রেটিং ২০২৪’-এ দেশের শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং এএমডি চৌধুরী আখতার আসিফ। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং এমটিবির সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান তাহমিনা জামান খান উপস্থিত ছিলেন।
Posted ৫:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam