| মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 42 বার পঠিত
মুন্সিগঞ্জে গ্রাহক সচেতনতামূলক কর্মশালা করেছে ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে গ্রাহক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিপুলসংখ্যক এজেন্ট ও গ্রাহক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। ব্যাংক এশিয়ার ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে কর্মশালায় ইভিপি মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ব্যাংকিং পণ্য ও সেবা, প্রবাসী আয়, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা এবং সাইবার নিরাপত্তাসহ গ্রাহক সুরক্ষা ও আর্থিক সচেতনতার বিষয়ে আলোচনা করা হয়।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam