শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধুখালীতে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল প্রাইম ব্যাংক

  |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

মধুখালীতে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল প্রাইম ব্যাংক

মধুখালীতে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল প্রাইম ব্যাংক

ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। সময়মতো ঋণ পরিশোধ করায় এ সময় আটজন কৃষককে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক টিএম ফরহাদ রেজা জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুব ইলাহী ও প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এসভিপি ও কৃষি ব্যবসা প্রধান শাহানা পারভীন, ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড তরিকুল হাসান এবং মধুখালী ব্রাঞ্চের ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com