| শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
ইসলামী ব্যাংক ও ঢাকা কমার্স কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কমার্স কলেজের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ ড. মো. আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল আলম, উপাধ্যক্ষ (একাডেমিক) ড. কাজী ফয়েজ আহমেদ ও উপাধ্যক্ষ (প্রশাসন) আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন। এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলম। অনুষ্ঠানে ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং হেড মো. মজনুজ্জামান এবং মিরপুর ব্রাঞ্চহেড মো. আনিসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা তাদের সব একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন।
Posted ৪:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam