| বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলীর হাতে ব্যাংকটির ১ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা।
রিজার্ভে রয়েছে ৫৪২ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। এর ৬০ দশমিক ৪৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরেও যা ছিল একই। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।
Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam