শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৬ হাজার

  |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৬ হাজার

দেশে কোটি টাকা জমা রাখা ব্যাংক হিসাবের সংখ্যা জুন প্রান্তিক শেষে আগের তিন মাসের চেয়ে প্রায় ছয় হাজার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এ-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত জুন শেষে ১ কোটি টাকা স্থিতি রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এমন হিসাব ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি। অর্থাৎ তিন মাসে বেড়েছে ৫ হাজার ৯৭৪টি ব্যাংক হিসাব।

একই সঙ্গে বেড়েছে হিসাবগুলোয় জমা হওয়া অর্থের পরিমাণও। জুন শেষে এসব হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ বা আমানত দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা, তিন মাস আগে যা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৬৫৩ কোটি টাকা।

সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। তিন মাসে মোট ব্যাংক হিসাব বেড়েছে ৩২ লাখ ৯৫ হাজার। গত মার্চ শেষে তা ছিল ১৬ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৮২১টি। ব্যাংক হিসাবের সঙ্গে আমানতের পরিমাণও বেড়ে হয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। ফলে তিন মাসে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি টাকা।

কোটি টাকার হিসাবের তথ্য দিলেও এসব হিসাবের মালিকানায় থাকা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন সংস্থার কতটি সে তথ্য দেয় না বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব পরিচালনা করার সুযোগ থাকায় কোটি টাকা জমা রাখা গ্রাহকের সংখ্যা কত সেটিও প্রকাশ করা হয় না।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com