| বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
যমুনা ব্যাংক পিএলসি ও নাজিমগড় রিসোর্টসের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি ও সিবিও নূর মোহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টসের পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সব কার্ডধারী রিসোর্টের রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
Posted ৭:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam