| বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেমের কাছে ব্যাংকটির ৬৩ লাখ ২৪ হাজার ২৭টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ৪৯০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮১৬ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮। এর ৩২ দশমিক ২২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৩৭, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৯২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬০ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সায়।
Posted ৪:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam