শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংককে মানুষের সত্যিকারের ভরসার ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সিটি ব্যাংককে মানুষের সত্যিকারের ভরসার ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই

হোসেন খালেদ দায়িত্ব পালন করছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। চলতি বছরের জুলাইয়ে এ পদে নির্বাচিত হয়েছেন। এর আগে সাত বছর ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। চার মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, দ্বিতীয় প্রজন্মের এ উদ্যোক্তা সম্প্রতি কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ইমামূল হাছান আদনান

স্বাধীনতার পর আমাদের অর্থনীতি তখন মাত্র হাঁটতে শিখেছে—নতুন রাষ্ট্র, নতুন স্বপ্ন, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো তখনো প্রাথমিক স্তরে রয়ে গেছে। সে সময় আমার বাবা মরহুম আনোয়ার হোসেনসহ ১২ জন উদ্যোক্তা উপলব্ধি করেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা দরকার।

১৯৮৩ সালে মাত্র ৩ কোটি ৪০ লাখ টাকার মূলধন নিয়ে শুরু হয় সিটি ব্যাংকের যাত্রা। বঙ্গবন্ধু এভিনিউর একটি ছোট অফিস থেকে শুরু হয়ে আজ আমরা ৪২ বছরের পথ পেরিয়েছি। আজ সিটি ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক; ৬ হাজার ৭০১ কোটি টাকার মোট মূলধন ও রিজার্ভ, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং, আর টানা পাঁচ বছর পেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ‘সেরা টেকসই ব্যাংক’ স্বীকৃতি। আমাদের প্রতিষ্ঠাতারা যে আস্থার ভিত্তি তৈরি করেছিলেন, আজ আমরা সেটিকে আধুনিক প্রযুক্তি ও সুশাসনের মাধ্যমে আরো দৃঢ় করে তুলেছি

Facebook Comments Box
advertisement

Posted ১০:১২ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com