| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে সম্প্রতি যোগ দিয়েছেন মো. মাহবুব আলম। এর আগে তিনি এনসিসি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। এছাড়া তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam