| বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 88 বার পঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত নিরাপত্তাকর্মীদের পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে এএমডি ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআর) ডিজি এএসএম রেজাউল করিম, এসইভিপি মো. হাবিবুর রহমান ও একেএম কাউসার আলম এবং ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অব.) কেএফএ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় ১২০ জন নবনিযুক্ত নিরাপত্তাকর্মী অংশগ্রহণ করেন।
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam