শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ধারার ব্যাংক অনিয়ম-দুর্নীতিতে সায় ছিল কি শরিয়াহ বোর্ডের?

  |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

ইসলামী ধারার ব্যাংক  অনিয়ম-দুর্নীতিতে সায় ছিল কি শরিয়াহ বোর্ডের?

আমানতের হেফাজত করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত। আমানতদারিতা হলো গচ্ছিত অর্থ বা অর্পিত দায়িত্ব সঠিকভাবে রক্ষা করা এবং পরে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া। ইসলামী ধারার ব্যাংকিংও গড়ে উঠেছে এ মূলমন্ত্রকে ধারণ করে। যদিও দেশের শরিয়াহভিত্তিক বেশির ভাগ ব্যাংক গ্রাহকদের আমানতের অর্থ ‘খেয়ানত’ করেছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে সংগঠিত অনিয়ম-দুর্নীতিতে ব্যাংকগুলোর শরিয়াহ বোর্ডেরও সায় ছিল বলে অভিযোগ রয়েছে।

ইসলামী ধারার ব্যাংকের নীতিনির্ধারণে বড় ভূমিকা রাখে শরিয়াহ সুপারভাইজরি কমিটি। শরিয়াহ বোর্ড নামে পরিচিত এ কমিটির মূল দায়িত্ব হলো ইসলামী নীতির আলোকে ব্যাংক পরিচালনা নিশ্চিত করা, শরিয়াহসম্মত ব্যাংকিং সংস্কৃতি গড়ে তোলা এবং শরিয়াহ লঙ্ঘন থেকে ব্যাংককে রক্ষা করা। এ ধারার ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, অর্পিত দায়িত্ব পালনে শরিয়াহ বোর্ডের সদস্যরা অনেকাংশেই ব্যর্থ হয়েছেন। অনেক ক্ষেত্রে বোর্ডে থাকা স্বনামধন্য ব্যক্তিরা অনিয়মের সঙ্গী হয়েছেন। তাদের কেউ কেউ সভার সম্মানী বাবদ ৫ হাজার টাকা নেয়ার কথা থাকলেও ৫০ হাজার টাকা করে নিয়েছেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অনিয়ম-দুর্নীতিতে বিপর্যস্ত ইসলামী ধারার ব্যাংকগুলোর পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষে পরিবর্তন এলেও শরিয়াহ বোর্ড অপরিবর্তিত থেকেছে। কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও সেটি যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com