শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অবলোপনকৃত ঋণ আদায়ে ৫ শতাংশ পাবেন ব্যাংক কর্মকর্তারা

  |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন  অবলোপনকৃত ঋণ আদায়ে ৫ শতাংশ পাবেন ব্যাংক কর্মকর্তারা

দীর্ঘদিন অনাদায়ী অবলোপনকৃত ঋণ আদায়ে সম্পৃক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা অনুযায়ী, দুই বছর বা তার বেশি সময় ধরে অনাদায়ী থাকা অবলোপনকৃত ঋণগ্রহীতার কাছ থেকে বকেয়া আদায় করলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা আদায় করা অর্থের ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাবেন। তবে কোনো ঋণ অবলোপনের ক্ষেত্রে অবলোপনের অন্তত ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিস দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সম্প্রতি-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, যেসব ব্যাংকের এখনো এ ধরনের প্রণোদনা নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে নীতি প্রণয়ন করতে হবে। নির্দেশনাটি জারির দিন থেকেই কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘ সময় অনাদায়ী অবস্থায় থাকা অবলোপনকৃত ঋণ ব্যাংকের স্থিতিপত্রে প্রদর্শনের কারণে আর্থিক প্রতিবেদন অপ্রয়োজনীয়ভাবে বড় হয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকিং নীতির অংশ হিসেবে, একটানা দুই বছর মন্দ বা ক্ষতিজনক শ্রেণীতে থাকা ঋণ অবলোপনের সুযোগ রাখা হয়েছে। তবে এসব ঋণ অবলোপনের পরও সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে পুরো দায় পরিশোধ না করা পর্যন্ত খেলাপি হিসেবেই গণ্য করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com