| মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত
জনতা ব্যাংক পিএলসি প্রান্তিক জনপদে ব্যাংকিং সেবা বিস্তৃতির লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দেশের প্রথম উপশাখা চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে কেন্দুয়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি মো. ফয়েজ আলম। অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হক তালুকদার উপস্থিত ছিলেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। এ সময় বিভাগীয় এবং আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
Posted ৯:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam