শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক হেলথকেয়ারের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করল প্রাইম ব্যাংক

  |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

ব্র্যাক হেলথকেয়ারের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন হেলথ স্ক্রিনিং প্যাকেজে বিশেষ ছাড় পাবেন। এ উপলক্ষে রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সল এবং ব্র্যাক হেলথকেয়ারের সিনিয়র ম্যানেজার ও হেড অব বিজনেস বিডি অ্যান্ড পার্টনারশিপ মো. রোকনুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং ব্র্যাক হেলথকেয়ারের মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার একেএম মঈন উদ্দিন শাহসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com