| সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে সম্প্রতি এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে ডিএমডি মো. আশরাফুল আলম ও প্রধান কার্যালয়ের আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam