শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার, আত্মসাতের অভিযোগে কারাগারে

  |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

এক্সিম ব্যাংকের সাবেক এমডি গ্রেপ্তার, আত্মসাতের অভিযোগে কারাগারে

দুর্নীতি দমন কমিশন (দুদক) এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রায় ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা ঋণ অনুমোদনের মাধ্যমে অবৈধ অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ফিরোজ হোসেন এক্সিম ব্যাংকের ঋণ অনুমোদনের সময় নিয়মবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে বড় অঙ্কের ঋণ বিতরণে সহায়তা করেন। ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় তিনি সরাসরি সুপারিশ, অনুমোদন এবং বিতরণের কাজে জড়িত ছিলেন। এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত বা প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়নি।

এ ঘটনায় দুদক ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাঁর স্ত্রী ব্যাংকের পরিচালক নাসরিন ইসলাম।

দুদকের প্রসিকিউটর আদালতে জানান, জামিন পেলে ফিরোজ হোসেন তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন বা তথ্য নষ্ট করতে পারেন। তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।

দুদকের কর্মকর্তারা জানান, এই মামলাটি দেশের ব্যাংকিং খাতে দুর্নীতির বড় একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। কমিশন ব্যাংকিং খাতে অনিয়ম ও প্রভাব বিস্তারের মাধ্যমে অর্থ আত্মসাতের এমন ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com