শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

  |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রোববার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ। তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, রোববার সকালে তিনি নিয়মিত অফিসে উপস্থিত ছিলেন। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি ম্যাসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন, এটাই হয়তো আমার শেষ চাওয়া।

নাঈমের সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, রাজধানীর সায়দাবাদ এলাকায় রোববার দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য রুট ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানিয়েছেন, আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। সবাইকে অনুরোধ করছি, যদি কেউ তাকে দেখে থাকেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com