শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের ছুটি শেষে ব্যাংকে লেনদেন শুরু

  |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

ঈদের ছুটি শেষে ব্যাংকে লেনদেন শুরু

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। সোমবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা গেছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আনন্দঘন পরিবেশ। অনেক শাখায় কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান। তবে গ্রাহকের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

ব্যাংকাররা বলছেন, ছুটির কারণে অনেক গ্রাহক এখনো রাজধানীতে ফেরেননি। ফলে প্রথম দিন ব্যাংকগুলোতে স্বাভাবিকের তুলনায় লেনদেন কম হয়েছে। তবে ধীরে ধীরে গ্রাহক উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা।

ব্যাংকে আসা কিছু গ্রাহক নগদ অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ভিড় কম থাকায় অনেকেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন বলেও জানান।

সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, ঈদের ছুটির সময় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। ফলে ছুটির মধ্যেও গ্রাহকরা নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পারছেন। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

এদিকে দুই দিন ব্যাংকিং কার্যক্রম চলার পর স্বাধীনতা দিবসসহ আবারও টানা তিন দিনের ছুটি পড়ছে। ফলে আগামী সপ্তাহের রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com