শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উত্তরা ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

উত্তরা ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে নতুন করে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং কার্যক্ষমতা আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদিত হয়। কোম্পানিটি জানায়, চারটির বিপরীতে একটি (১:৪) রাইট শেয়ার অফারের আওতায় আগামী ৩০ দিনের মধ্যে এই বিনিয়োগ সম্পন্ন করা হবে। এর ফলে সহযোগী প্রতিষ্ঠানে উত্তরা ব্যাংকের বিনিয়োগ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিনিয়োগের ফলে কোম্পানিটির মূলধনভিত্তি আরও মজবুত হবে এবং পুঁজিবাজারে এর কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকিং সেবার সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com