শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাফল্য ও আস্থার ২৫ বছর পূর্ণ করল যমুনা ব্যাংক

  |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

সাফল্য ও আস্থার ২৫ বছর পূর্ণ করল যমুনা ব্যাংক

আস্থা, সেবা ও অগ্রগতি- এই শ্লোগানকে সামনে রেখে আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ২৫ বছর পূর্ণ করলো যমুনা ব্যাংক পিএলসি।

গৌরবময় পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।

এসময় ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সকল গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com