শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রাহকসেবা বন্ধে কঠোর ব্যবস্থা, কলম বিরতির নির্দেশনা অস্বীকার করল ইসলামী ব্যাংক

  |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

গ্রাহকসেবা বন্ধে কঠোর ব্যবস্থা, কলম বিরতির নির্দেশনা অস্বীকার করল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালনের আহ্বান জানানো হলেও এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন।

তিনি বলেন, কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে গ্রাহকসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটালে বা দায়িত্ব পালনে বিরত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘সচেতন গ্রাহক ফোরাম’ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় সংগঠনটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বৃহস্পতিবার এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালনের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে কয়েকটি শাখার কিছু কর্মকর্তা কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে কয়েকটি শাখায় স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আলতাফ হোসাইন বলেন, “ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকসেবা বন্ধ বা সীমিত করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের কর্মকর্তারা স্বাভাবিকভাবেই সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন। তবে দেশের সব শাখার পরিস্থিতি প্রধান কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সবসময় সম্ভব হয় না।”

অর্থ উত্তোলনের চাপ বেড়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সাম্প্রতিক আন্দোলনের প্রভাবে গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের প্রবণতা বেড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত এমডি বলেন, “কোনো ব্যাংকের সব গ্রাহক যদি একই দিনে তাদের আমানত তুলে নিতে চান, তাহলে কোনো ব্যাংকের পক্ষেই কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব নয়। তবে বাস্তবে এমন পরিস্থিতি তৈরি হয় না।”

তিনি জানান, আন্দোলনসহ বিভিন্ন কারণে অর্থ উত্তোলনের চাপ কিছুটা বেড়েছে। তবে সেটি এখনো ব্যাংকের জন্য সহনীয় ও নিয়ন্ত্রণযোগ্য পর্যায়েই রয়েছে।

আলতাফ হোসাইন বলেন, “স্বাভাবিক সময়ের তুলনায় চাপ কিছুটা বেশি থাকলেও উদ্বেগের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদি গুরুতর কোনো সংকট তৈরি হতো, তাহলে সেটি সবার কাছেই দৃশ্যমান হতো।”

তিনি আশ্বস্ত করে বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং গ্রাহকদের সেবা প্রদান অব্যাহত রাখতে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com